BBC News, বাংলা - মূলপাতা

প্রধান খবর

  • আইনমন্ত্রী জানিয়েছেন দেশের ইতিহাসের সবচেয়ে দ্রুততম বিচারের রায় হয়েছে রামিসা হত্যা মামলায়

    রামিসা হত্যার ১৯ দিনে ৬ কার্যদিবসে রায় হলো, এরপর কী হবে

    বাংলাদেশের রাজধানী ঢাকার পল্লবীর সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে ঢাকার একটি আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করার পর রায়টি কোন প্রক্রিয়ায় কবে কিভাবে কার্যকর হবে সেই আলোচনা সামনে এসেছে।

  • সংসদ ভবন

    লাইভ, সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ

    বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসেছে আজ। বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের জন্য জাতীয় বাজেট ঘোষণার কথা রয়েছে। এদিকে, শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা-স্বপ্না দম্পতিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

  • প্রধান আসামী সোহেল রানা

    শিশু রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড দিল আদালত

    দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি করা এই ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সোহেল রানার বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়। অন্যদিকে তার স্ত্রী স্বপ্না খাতুনের বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়।

  • Hinchas de seleccionados que participan en el Mundial

    ফুটবল বিশ্বকাপ ২০২৬ কবে শুরু হবে, খেলার সময়, কোন দেশে কোন খেলা সহ অন্যান্য প্রশ্ন

    ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর জন্য কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যে টুর্নামেন্টে প্রথমবারের মতো ৪৮টি দল অংশগ্রহণ করবে এবং সবমিলিয়ে ১০০টিরও বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে উত্তর আমেরিকায় আয়োজিত এই বিশ্বকাপ সম্পর্কে জানার মতো বিষয়গুলো তুলে ধরা হলো।

  • পত্রিকা

    পত্রিকা: 'প্রধানমন্ত্রীর সফরে খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার'

    আজ রোববার ঢাকায় প্রকাশিত পত্রিকাগুলোয় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আসন্ন বাজেট নিয়ে নানা খবর, এছাড়া পাশাপাশি সীমান্তে বিএসএফের পুশ ইন তৎপরতা, সামাজিক নিরাপত্তা বাজেট বৃদ্ধি এবং কম্বোডিয়ায় বাংলাদেশিদের জোরপূর্বক সাইবার স্ক্যাম চক্রে জড়ানোর ঘটনা নিয়েও বড় পরিসরে সংবাদ প্রকাশিত হয়েছে।

  • ভিডিওগুলো যাচাই করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ

    মাদক কারবারের অভিযোগে নির্যাতন, কেন আইন নিজের হাতে তুলে নিচ্ছেন অনেকে?

    কথিত মাদক কারবারি দাবি করে নির্যাতনের বেশ কিছু ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া এসব ভিডিও নিয়ে কী জানা যাচ্ছে? অপরাধীকে শাস্তি দেওয়ার নামে সাধারণ মানুষের নিজের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা নিয়েও নানা প্রশ্ন উঠেছে।

  • ইরান বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছিল

    ইরান বিশ্বকাপ দলের কিছু কর্মীকে যুক্তরাষ্ট্রে ভিসা না দেওয়ার অভিযোগ

    যুদ্ধ শুরুর প্রায় এক বছর আগে ২০২৫ সালের মার্চে ইরান বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষস্থান অর্জন করে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করেছিল। এটি হবে বিশ্বকাপের ইতিহাসে প্রথম আসর, যেখানে আয়োজক দেশ এমন একটি দেশের দলকে স্বাগত জানাবে যার সঙ্গে তারা যুদ্ধাবস্থায় রয়েছে।

  • তিন দিনের ঢাকা সফরে এসেছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান

    তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফরে এসে বাংলাদেশে সাথে প্রতিরক্ষাশিল্পে সহযোগিতা বাড়ানোর যে পরিকল্পনার কথা তুলে ধরেছেন তা নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে।

  • হাসপাতালের বেডে শুয়ে থাকা একজনের হাত দেখা যাচ্ছে যাতে পালস মাপার একটি মেশিন লাগানো, প্রতীকী ছবি

    বাংলাদেশে যে পাঁচ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে প্রতিবছর বিভিন্ন ধরনের ক্যান্সারে ভুগে এক লাখ ১৬ হাজার পাঁচশ' জনের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। একই সময়ে নতুন করে আক্রান্ত হচ্ছেন এক লাখ ৬৭ হাজারেরও অধিক। যদিও বাস্তবে সংখ্যাটি আরও বেশি বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

ফুটবল বিশ্বকাপ ২০২৬

এক নজরে দেখে নিন বিশ্বকাপ ফুটবলের ১০৪টি ম্যাচের তারিখ, সময়, ফলাফল, গ্রুপ পরিস্থিতি এবং নকআউট পর্বের তথ্য

নির্বাচিত খবর

  • বিদ্যুৎ বিল ও পারিবারিক ব্যয়ের প্রতীকী ছবি

    এ মাসে আপনার বিদ্যুৎ বিল কত বাড়বে, কীভাবে হিসাব করবেন?

    অনেক গ্রাহকের মনেই এখন একই প্রশ্ন, নতুন মূল্যহারে তাদের বিদ্যুৎ বিল কত বাড়বে? তবে এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমে বুঝতে হবে, আপনার বাসায় প্রতি মাসে কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হয়।

  • গত পাঁচই অগাস্ট লাখো মানুষ রাস্তায় নেমে আসে

    হাইকোর্টের যে রায়কে ঘিরে আন্দোলনে শেখ হাসিনার পতন ঘটে

    এখন থেকে ঠিক এক বছর আগে গত বছরের পাঁচই জুন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ যখন সরকারি চাকরিতে কোটা বহালের পক্ষে রায় দিয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকারের কেউই তখন ধারণাও করতে পারেনি যে পরবর্তী দুই মাসের মধ্যে তাদের টানা দেড় দশকের শাসনের পতন ঘটে যাবে।

  • কোট-টাই পরা একজন মানুষের দেহ যার ডান হাতের তর্জনি তুলে ধরা এবং মুখটা তেলাপোকার মতো। পেছনে একটি ব্যানারে লেখা 'ককরোচ জনতা পার্টি'

    ভারতের রাজনীতিতে 'ককরোচ জনতা পার্টি' কেন আলোচনায়?

    সিজেপি নিজেকে "অলস এবং বেকারদের কণ্ঠস্বর" হিসেবে বর্ণনা করে। পাশাপাশি একে "জিরো স্পনসর", অর্থাৎ এর নেপথ্যে কোনো স্পনসর নেই বলেও দাবি করে।

  • অপরাধীদের বিচার নিশ্চিত করার কথা বলছেন বিশেষজ্ঞরা

    বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?

    বাংলাদেশে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধষর্ণ ও হত্যার ঘটনা নিয়ে ক্ষোভ, প্রতিবাদ অব্যাহত রয়েছে। যদিও বাংলাদেশে ধর্ষণের পর হত্যার অনেক ঘটনা অতীতেও আলোচনায় এসেছে। সেগুলো এখন বিচারের কোন পর্যায়ে রয়েছে?

  • পশু উৎসর্গের রীতি প্রাচীনকাল থেকেই বিভিন্ন সমাজে ছিল।

    হিন্দু , ইহুদি ও খ্রিষ্টধর্মে পশু উৎসর্গের রীতি নিয়ে কী আছে?

    ধর্মীয় বিভিন্ন রীতিতে পশু উৎসর্গের রীতির প্রচলন ছিল প্রাচীনকাল থেকেই। প্রথম উদাহরণ হিসেবে আদম-হাওয়ার পুত্র হাবিল-কাবিলের সৃষ্টিকর্তার উদ্দেশ্যে কোরবানির গল্প অনেক ধর্মগ্রন্থে রয়েছে। মুসলিমদের মধ্যে ঈদ বা হজ্বকে কেন্দ্র করে কোরবানির রীতি রয়েছে। কিন্তু অন্য ধর্মে বিষয়গুলো কীভাবে রয়েছে? বিশেষত হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম ও খ্রিষ্টধর্মে পশু উৎসর্গের রীতি বা প্রচলন সম্পর্কে কেমন ব্যাখ্যা রয়েছে?

বিবিসি বাংলা এখন হোয়াটসঅ্যাপে!

ফুটবল বিশ্বকাপ ২০২৬

  • ২০২২ কাতার বিশ্বকাপের শিরোপা নিয়ে লিওনেল মেসি

    মেসির আর্জেন্টিনা কি ধরে রাখতে পারবে বিশ্বকাপের শিরোপা?

    ঠিক ৩৬ বছর পর ম্যারাডোনার উত্তরসূরি মেসির সামনে সুযোগ এসেছে ম্যারাডোনা যা পারেননি তা করার। টানা দুইটা বিশ্বকাপ জেতার সুযোগ। এই বিশ্বকাপে বাংলাদেশের সমর্থকেরা তো বটেই, গোটা দুনিয়ার ফুটবল সমর্থকদের আগ্রহ থাকবে এই প্রশ্ন নিয়ে যে, আর্জেন্টিনা কি পারবে টানা দুইটা বিশ্বকাপ জিততে?

  • ২০শে জুন ১৯৯৪ সালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ডের স্ট্যানফোর্ড স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ গ্রুপ 'বি'-এর ব্রাজিল বনাম রাশিয়ার ম্যাচ চলাকালীন ব্রাজিলের পতাকা আঁকা মুখে একজন ব্রাজিল ভক্ত। ম্যাচটিতে ব্রাজিল ২-০ ব্যবধানে জয়ী হয়।

    ব্রাজিলের 'হেক্সা স্বপ্ন' কি এবার পূরণ হবে যুক্তরাষ্ট্রে?

    যুক্তরাষ্ট্রে যখন প্রথমবার ফিফা বিশ্বকাপের আসর বসে ১৯৯৪ সালে, সেইবার ব্রাজিল ২৪ বছর পর বিশ্বকাপ জেতে। আর কিছুদিন পর শুরু হতে যাওয়া ২০২৬ সালের দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এবার অবশ্য সহ-আয়োজক কানাডা ও মেক্সিকো। আর এবারও ব্রাজিল যুক্তরাষ্ট্র বিশ্বকাপে খেলতে আসছে ঠিক ২৪ বছর শিরোপা শূন্য থাকার পর। যুক্তরাষ্ট্র কি ব্রাজিলের জন্য আবার সৌভাগ্য বয়ে আনবে?

  • জার্মানির পতাকা নিয়ে দলের একজন ভক্ত হাত মুষ্টি করে আছেন

    বিশ্বকাপে কতদূর যেতে পারবে জার্মানি?

    বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ আটবার ফাইনাল খেলে জার্মানি এর আগে মাত্র একবারই প্রথম রাউন্ডে বাদ পড়েছিলো, সেই ১৯৩৮ সালে, যখন দেশটিতে ছিল হিটলারের শাসন।

  • ১৯৬৬ সালে ইংল্যান্ড দল বিশ্বকাপ ফাইনালে পশ্চিম জার্মানির বিরুদ্ধে ৪–২ গোলে জয়লাভ করার পর, রানী এলিজাবেথের কাছ থেকে জুলে রিমে ট্রফি গ্রহণ করেন ইংল্যান্ডের অধিনায়ক ববি মুর। এরপর তাঁর সতীর্থরা তাঁকে কাঁধে তুলে নিয়ে উল্লাস প্রকাশ করেন।

    ইংল্যান্ডের 'ঘরে ফেরানোর' বিশ্বকাপ দলে কারা কারা আছেন?

    ফুটবল খেলাটির আইনকানুন প্রণয়ন, বাস্তবায়ন এবং দেশে দেশে ছড়িয়ে দেওয়ার কারণে ইংল্যান্ডকে ফুটবলের জন্মভূমি মনে করেন ইংলিশরা। সেই কারণে, বিশ্বকাপ যখন থেকে দুনিয়ার সবচেয়ে বড় আসরে পরিণত হলো, তখন থেকেই ইংলিশরা বিশ্বকাপ জয়ের স্বপ্নে স্লোগান দেন যে, ইট'স কামিং হোম।

  • ২১ জুন ১৯৮৬: মেক্সিকোর গুয়াদালাহারার হালিস্কো স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল ম্যাচে গোল উদযাপনে ফরাসি অধিনায়ক মিশেল প্লাতিনি। ফ্রান্স পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে ম্যাচটি জিতেছিল।

    বাঁলিয়ু থেকে বিশ্বমঞ্চ, ২০২৬ বিশ্বকাপে ফ্রান্সের নীল স্বপ্ন

    ২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে প্রধান কোচ দিদিয়ের দেশম ২৬ সদস্যের যে দল ঘোষণা করেছেন, তাতে প্যারিসের শহরতলিগুলোর অনেক মানুষ নিজেদেরই প্রতিফলন দেখছেন। কারণ, বর্তমান ফ্রান্স দলের বড় অংশই উঠে এসেছে এই অবহেলিত গলির ধুলোবালি থেকে।

বিবিসি বাংলা এখন ইন্সটাগ্রামে!

বাংলাদেশ

ভারত

বিশ্ব

স্বাস্থ্য

ভিডিও

পাঠকপ্রিয় খবর