আমাদের সম্পর্কে
রক্তদান একটি মানবিক উদ্যোগ যার লক্ষ্য রক্তদাতা ও রক্তপ্রার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করা।
আমাদের গল্প
রক্তদানের মহৎ পথচলাকে সহজ, মানবিক ও যুগান্তকারী রূপ দিতে আত্মপ্রকাশ করেছে Roktodaan.com।
এই মহান উদ্যোগের পথচলায় অমূল্য সঙ্গী হয়ে পাশে দাঁড়িয়েছেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আব্দুল্লাহ আল বাকিউল বারী মহোদয়, যাঁর মূল্যবান দিকনির্দেশনা, অক্লান্ত পরিশ্রম ও সার্বিক তত্ত্বাবধান এই মহৎ উদ্যোগকে আলোকিত করেছে।
উনার সঙ্গে সহমর্মিতার ছায়া হয়ে সহায়তা করেছেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মাহবুবুর রহমান মহোদয়— পরিকল্পনা থেকে বাস্তবায়নে যাঁর অবদান চিরস্মরণীয়।
দেশের নানা প্রান্তের অসংখ্য সংগঠন ও সাধারণ মানুষের অবিরাম প্রেরণা ও অকৃত্রিম সহযোগিতায় গড়ে উঠেছে এই মানবিক প্ল্যাটফর্ম। বিশেষ করে “রক্তদানে ত্রিশাল অগ্রণী” পরিবার, এই উদ্যোগকে দিয়েছে প্রাণ ও প্রেরণা।
Roktodaan.com কেবল একটি প্ল্যাটফর্ম নয়— এটি এক মানবতার মিলনমঞ্চ, যেখানে হৃদয়বান রক্তদাতারা জীবন বাঁচানোর শপথে একত্রিত হন।
আমরা বিশ্বাস করি— যেখানে ভালোবাসা জাগে, সেখানে জীবন বাঁচে।
আমাদের স্বপ্ন
একটি বাংলাদেশ, যেখানে রক্তের অভাবে কেউ প্রাণ হারাবে না। একটি সমাজ, যেখানে সহমর্মিতা হবে শক্তি, আর মানবতা হবে পরিচয়।
আমাদের মিশন
- দেশের প্রতিটি কোণে রক্তের প্রয়োজন হলে, দ্রুত ও নিরাপদ সেবা পৌঁছে দেওয়া।
- মানুষের মাঝে রক্তদানের প্রতি সচেতনতা ও ভালোবাসা ছড়িয়ে দেওয়া।
- গড়ে তোলা একটি শক্তিশালী স্বেচ্ছাসেবক ও রক্তদাতা নেটওয়ার্ক।
- প্রযুক্তির ধারাবাহিক উন্নয়ন ও আপগ্রেডের মাধ্যমে প্ল্যাটফর্মকে আরও কার্যকর ও আধুনিক করে তোলা।
- সকল রক্তদাতা ও সংগঠনকে এক ছাতার নিচে এনে একটি শক্তিশালী, সুসংগঠিত মানবিক প্ল্যাটফর্ম গড়ে তোলা— যা রক্তদানের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং হয়ে উঠবে সর্বজনীন ও টেকসই সমাধান।