সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল

বগুড়া সংবাদ : পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মঙ্গলবার বিকেলে শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শহর শাখার এক র‌্যালী শহর প্রদক্ষিণ করে। বাদ আসর বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ হতে বের হওয়া মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া শহর শাখার সভাপতি আজগর আলী, সংগঠনের সহ-সভাপতি আসলাম হোসেন বিপু, শহর সেক্রেটারি আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জামিল মাহমুদ, আব্দুল কাদের রানা, আসলাম হোসেন, রাসেল জিলাদার প্রমুখ। বক্তরা বলেন,পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা, অসাধু ব্যবসায়ীদের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে সুষ্ঠু, স্বচ্ছ ও পরিকল্পিত বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে। শ্রমিক সমাজ, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ যেন স্বস্তির সঙ্গে মাহে রমাদানের সিয়াম পালন করতে পারে, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে শ্রমিকদের ভর্তুকির মাধ্যমে চাল, ডাল, তেল, মাছ, গোশত, শাকসবজি, চিনি, খেজুর, ছোলা, দিতে হবে।
দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি বর্তমান সরকারের প্রতি জোর দাবী জানান। বক্তারা সবাইকে পবিত্র মহাগ্রন্থ আল-কুরআনের শিক্ষার আলোকে সমাজ পুনর্গঠনের লক্ষ্যে মাহে রমাদানকে আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করার উদাত্ত আহ্বান জানান।

Check Also

শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : বাংলাদেশ জাতীয়বাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *