সর্বশেষ সংবাদ ::

ধুনটে জনসাধারণের শান্তি বিনষ্টের অপরাধে যুবকের ৬ মাসের কারাদন্ড

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে আমিনুর রহমান (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম  কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ধুনট পৌরসভার চরধুনট এলাকা থেকে আটকের পর তাকে এই দন্ডদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: খায়রুজ্জামান। দন্ডদেশ প্রাপ্ত যুবক আমিনুর রহমান চরধুনট গ্রামের বাদশা প্রামানিকের ছেলে।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট খায়রুজ্জামান জানান, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করে আসছিল আমিনুর রহমান। পরে তাকে আটকের পর দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের বিনাশ্রম  কারাদন্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মাদকমুক্ত সমাজ বিনির্মানে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

 

Check Also

শিবগঞ্জে তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : বাংলাদেশ জাতীয়বাদী তাঁতীদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *