সর্বশেষ সংবাদ ::

কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :সোমবার দুপুরে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি কাহালু পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক দেলোয়ার হোসেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু- নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব অ্যাডভোকেট রিজভী আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ এম এ ছালাম ।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আলী শেখ সহ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

Check Also

বিহঙ্গ আবৃত্তি পরিষদের একুশের আয়োজন “বর্ণ সুধা” অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় বিহঙ্গ আবৃত্তি পরিষদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *