সর্বশেষ সংবাদ ::

চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা

বগুড়া সংবাদ: বাংলাদেশের আকাশে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (২ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হবে।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় দেশের বিভিন্ন স্থানে রমজানের চাঁদ দেখা গেছে।

এদিকে, চাঁদ দেখা যাওয়ায় এশার নামাজের সঙ্গে তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশে সেহরি খাবেন তারা।

এর আগে,  সৌদি আরবসহ বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার রমজানের চাঁদের দেখা গেছে। ফলে, শনিবার থেকে এসব দেশে রমজান শুরু হয়েছে।

এছাড়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষও শনিবার রোজা শুরু করেছেন। তারা শুক্রবার রাতে তারাবির নামাজ আদায়ের মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।

Check Also

আপসহীন নেত্রী খালেদা জিয়া আর নেই

বগুড়া সংবাদ : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *