ওয়ার্ডপ্রেস ক্রেডিট
Guiding the next generation of contributors through hands-on learning.
About the program
WordPress Credits is a contribution-based program by the .WordPress Foundation that connects higher education students with the global open source community. It offers real-world experience with mentorship to help students fulfill academic requirements while contributing directly to WordPress.
পিসা বিশ্ববিদ্যালয়ের সাথে চালু হওয়া এবং ওয়ার্ডক্যাম্প ইউরোপ ২০২৫-এ ঘোষণাকৃত, প্রোগ্রামটি ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেম জুড়ে ছাত্র, বিশ্ববিদ্যালয় এবং কোম্পানিগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করে চলেছ।

How it works
প্রোগ্রামটি সাধারণত একটি একাডেমিক সেমিস্টারজুড়ে চলে এবং তিনটি প্রধান ধাপ অনুসরণ করে:
- অনবোর্ডিং
- প্রকল্প কাজ (অবদান)
- সারসংক্ষেপ
এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা WordPress ইকোসিস্টেমের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা স্বেচ্ছাসেবক ও পেশাদারদের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ পায়।
অনবোর্ডিং
আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং বাস্তবমুখী ওপেন সোর্স প্রজেক্টের মাধ্যমে শিক্ষার্থীদের পথনির্দেশ করতে সহায়তা করুন; তারা যখন শিখবে এবং নিজেদের বিকশিত করবে, তখন তাদের ফিডব্যাক, সমর্থন ও দিকনির্দেশনা প্রদান করুন।
প্রকল্প কাজ
শিক্ষার্থীরা তাদের আগ্রহের ক্ষেত্রে—যেমন অনুবাদ, কনটেন্ট তৈরি, ইভেন্ট আয়োজন, ডেভেলপমেন্ট বা ডিজাইন—একটি ব্যক্তিগত অবদানমূলক প্রকল্প তৈরি করে।
সমাপনী
শিক্ষার্থীরা নিজের কাজ প্রদর্শন করে, ভাবনা শেয়ার করে এবং ভবিষ্যতের জন্য প্রোগ্রাম উন্নয়নে ভূমিকা রাখে।
Why participate in WordPress Credits
শিক্ষার্থীদের জন্য
- বাস্তব কাজের মাধ্যমে ওয়ার্ডপ্রেস প্রকল্প তৈরি করে দক্ষতা বাড়ান
- অভিজ্ঞ মেন্টরদের কাছ থেকে শিখুন
- বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আত্মবিশ্বাস অর্জন করুন
- একটি বৈশ্বিক ওপেন সোর্স কমিউনিটির সাথে যুক্ত হোন
মেন্টরদের জন্য
- শিক্ষার্থীদের কাছে অর্থপূর্ণ শেখার অভিজ্ঞতা পৌঁছে দিন
- আপনার নিজস্ব নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির সাথে সাথে অভিজ্ঞতা শেয়ার করুন
- আপনার প্রতিষ্ঠান বা কমিউনিটিকে বৈশ্বিক ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত করুন
প্রতিষ্ঠানের জন্য
- সম্পূর্ণ, সহজে প্রয়োগযোগ্য একটি শিক্ষামূলক প্রোগ্রামে বিনামূল্যে প্রবেশাধিকার
- পাঠ্যক্রমে সরাসরি বাস্তবমুখী ওপেন সোর্স অভিজ্ঞতা একীভূত করার সক্ষমতা
- প্রায়োগিক প্রকল্পভিত্তিক কাজের মাধ্যমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে।
- শিক্ষকদের ভবিষ্যৎ মেন্টর হিসেবে প্রশিক্ষিত হওয়ার সুযোগ, যা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সক্ষমতাকে আরও শক্তিশালী করে।
- ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশনের সাথে একটি আনুষ্ঠানিক অংশীদারিত্ব, যা উচ্চমানের ডিজিটাল শিক্ষা এবং বৈশ্বিক ওপেন সোর্স সহযোগিতার প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে
কোম্পানির জন্য
- ওপেন সোর্স শিক্ষা এবং নতুন WordPress পেশাজীবীদের সমর্থনকারী প্রতিষ্ঠান হিসেবে আপনার পরিচিতি আরও বৃদ্ধি পাবে।
- নির্দেশিত প্রকল্পের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জন করা উৎসাহী শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের সুযোগ।
- WordPress ইকোসিস্টেমে প্রভাবশালী কমিউনিটি উদ্যোগের সমর্থক হিসেবে আপনার প্রতিষ্ঠানের সুনাম আরও শক্তিশালী হবে।
- দীর্ঘমেয়াদে পারস্পরিক সুবিধার জন্য মেন্টর, প্রতিষ্ঠান এবং অবদানকারীদের সঙ্গে সহযোগিতার সুযোগ
Success stories
“ওয়ার্ডপ্রেস ক্রেডিট প্রকল্পে আমার অভিজ্ঞতা সত্যিই সমৃদ্ধ হয়েছে। প্রথম থেকেই, আমি প্রতিদিন আরও সমর্থিত এবং শিখতে অনুপ্রাণিত বোধ করেছি। ব্যক্তিগত স্তরে, আমার তত্ত্বাবধায়ক ব্যতিক্রমী, সর্বদা আমার প্রশ্নের প্রতি মনোযোগী, দ্রুত উত্তর দিয়েছেন, এবং সাহায্য করার দৃঢ় ইচ্ছা দেখিয়েছেন।“
নাজারেথ
ফিডেলিটাস বিশ্ববিদ্যালয়
“আমি এই প্রকল্পটিকে আমার একাডেমিক পথের জন্য আকর্ষণীয় এবং দরকারী বলে মনে করি। আমার কাছে ডিজিটাল দক্ষতা বিকাশ করার এবং আমার যোগাযোগের ক্ষমতাকে অনুশীলনে রাখার সুযোগ ছিল। তাছাড়া, আমি একটি সক্রিয়, গতিশীল, এবং অত্যন্ত সহযোগী সম্প্রদায়ে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, যার সাথে ব্যক্তিগত মিটিংগুলো আমার যাত্রার উন্নতিতে সহায়ক ছিল।“
লিওনার্দো
পিসা বিশ্ববিদ্যালয়
“এই প্রকল্পটি এমন একটি বৃহৎ সৃজনশীল সম্প্রদায়ের অংশ বলে মনে হয়েছে, যা গুরুত্বপূর্ণ কিছু সৃজনে একে অপরকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত, যা সদাপরিবর্তনশীল এবং সদাবিকাশমান। এই প্রোগ্রামের জন্য ধন্যবাদ, আমি একটি বৃহত্তর প্রকল্পে বাস্তবিকভাবে অবদান রাখার সুযোগ পেয়েছি যাতে আমার মতো অন্যান্য শিক্ষার্থীদেরও অংশগ্রহণ করতে সাহায্য করতে পেরে।“
আরিয়ানা
পিসা বিশ্ববিদ্যালয়
“এই প্রকল্পটি আমাকে সত্যিকার অর্থে একটি ইতিবাচক অভিজ্ঞতা দিয়েছে: আমি পুরো যাত্রা জুড়ে সমর্থন অনুভব করেছি, এবং আমার বেড়ে ওঠার, আমার দক্ষতা বিকাশের এবং আমি আগে না জানা ব্যাপারগুলো শেখার সুযোগ পেয়েছি। আপনি যদি এমন কোনো জায়গার তালাশে থাকেন যেখানে আপনাকে উদ্বাহু স্বাগত জানানো হবে, এটি তেমনি জায়গা। “
গিউলিয়া
পিসা বিশ্ববিদ্যালয়
Participating institutions
বর্তমান ওয়ার্ডপ্রেস ক্রেডিটে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর নাম দেখুন। একত্রে, তারা সারা বিশ্বের ছাত্র, শিক্ষাবিদ এবং অবদানকারীদের সাথে সংযুক্ত হয়ে ওপেন-সোর্স শিক্ষাকে এগিয়ে নিয়ে চলেছে।
যদি আপনার প্রতিষ্ঠান এই ক্রমবর্ধমান নেটওয়ার্কে যোগ দিতে চায়, তাহলে অনুগ্রহ করে আপনার আগ্রহ নিবন্ধন করুন যাতে আমরা একসাথে সংযোগ স্থাপন করতে পারি এবং পরবর্তী পদক্ষেপগুলো অন্বেষণ করতে পারি।

ফিডেলিটাস বিশ্ববিদ্যালয়
সান জোসে, কোস্টা রিকা

রিগা নরডিক ইউনিভার্সিটি
রিগা, লাটভিয়া

ইউনিভার্সিদাদ প্রিভাদা ফান্জ তামায়ো
Santa Cruz & Cochabamba, Bolivia

পিসা বিশ্ববিদ্যালয়
পিসা, ইতালি

Ahmad's Education
ঢাকা, বাংলাদেশ

ক্রাকো ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স
ক্রাকো, পোল্যান্ড

ক্রাকো ইউনিভার্সিটি অফ টেকনোলজি
ক্রাকো, পোল্যান্ড

IES Azarquiel
Toledo, Spain

Creative Campus – Universidad Europea
Madrid, Spain

Central New Mexico Community College
Albuquerque, USA

Drew University
Madison, USA

Escuela de Arte Toledo
Toledo, Spain

Escuela de Arte de Huesca
Huesca, Spain

ERAP Research and Learning LLP
Kolkata, India

Juraj Dobrila University of Pula
Pula, Croatia

Escuela de Arte de Zaragoza
Zaragoza, Spain

IES Venancio Blanco
Salamanca, Spain

Zaragoza Dinámica
Zaragoza, Spain
Meet our mentors and admins
আমাদের মেন্টর এবং প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটরগণ ওয়ার্ডপ্রেস ক্রেডিটের মেরুদণ্ড গঠন করেন। মেন্টরগণ ওপেন-সোর্স অবদানের প্রথম ধাপের মাধ্যমে শিক্ষার্থীদের গাইড করেন, তাদেরকে অর্থপূর্ণ প্রকল্প সংজ্ঞায়িত করতে, আত্মবিশ্বাস তৈরি করতে এবং ওয়ার্ডপ্রেস টিমের সাথে সহযোগিতার মাধ্যমে বাস্তব-বিশ্বের দক্ষতা বিকাশে সহায়তা করেন। প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রেটরগণ নিশ্চিত করেন যে ছাত্র যাত্রার প্রতিটি ধাপ মসৃণভাবে চলে, অনবোর্ডিং এবং প্রকল্প সমন্বয় থেকে শুরু করে একাডেমিক অংশীদারিত্ব এবং সম্প্রদায়ের একীভূতকরণ পর্যন্ত। একসাথে, তারা একটি সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি করে যা শিক্ষার্থীদের উদ্দেশ্যমূলক অবদান রাখতে, নতুন সুযোগ উন্মোচন করতে এবং বিশ্বব্যাপী ওয়ার্ডপ্রেস ইকোসিস্টেমে সক্রিয় অংশগ্রহণকারী হওয়ার ক্ষমতা দেয়।
Our sponsors






WordPress.com ডোমেইনের সাথে ১ বছরের ফ্রি হোস্টিং এবং রিনিউয়ালে ৫০% ছাড় দিচ্ছে

আপনার ওয়েবসাইট অনুবাদ করার জন্য Weglot এক বছরের জন্য Weglot-এর বিজনেস প্ল্যান বিনামূল্যে প্রদান করছে

How to get involved
ছাত্র হিসেবে যোগদান করুন
বাস্তব অভিজ্ঞতা অর্জন করুন, পরামর্শদাতাদের সাথে সহযোগিতা করুন, ওয়ার্ডপ্রেস প্রকল্পগুলোতে অবদান রাখুন এবং এমন দক্ষতা তৈরি করুন যা বিশ্বব্যাপী ওপেন-সোর্স সম্প্রদায়ের অংশ হিসাবে আপনার ভবিষ্যৎ ক্যারিয়ারকে আরও উন্নত করতে পারে।
মেন্টর হতে আবেদন করুন
আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং বাস্তবমুখী ওপেন সোর্স প্রকল্পে শিক্ষার্থীদের পথনির্দেশ করতে সহায়তা করুন; তারা যখন শিখবে এবং নিজেদের বিকশিত করবে, তখন তাদের ফিডব্যাক, সমর্থন ও দিকনির্দেশনা প্রদান করুন।
পার্টনার প্রতিষ্ঠান হোন
পার্টনার হোন এবং শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক ওপেন সোর্স প্রকল্পে অবদান রাখার পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনের অর্থবহ সুযোগ তৈরি করুন। এই প্রোগ্রামে যোগ দিলে আপনার পাঠ্যক্রমে সরাসরি উদ্ভাবনী ও অনুশীলন ভিত্তিক শেখার সুযোগ যুক্ত করা সম্ভব হবে।
কোম্পানি হিসেবে অবদান রাখুন
পরামর্শদাতা স্পনসরশিপ, দরকারী টুল এবং রিসোর্স, বা প্রোগ্রাম অভিজ্ঞতা উন্নত করে এমন অন্যান্য অবদানের মাধ্যমে ছাত্রদের সমর্থন করে ওপেন সোর্স সম্প্রদায়কে শক্তিশালী করুন।
কমিউনিটিতে যোগ দিন
অন্য আয়োজকদের সঙ্গে ধারণা ভাগ করতে, একসাথে কাজ করতে এবং সংযুক্ত থাকতে #wpcredits Slack চ্যানেলে যোগ দিন।
যদি এখনও কোনো প্রশ্ন থাকে বা আরও বিস্তারিত জানতে চান, তাহলে সবকিছু এই হ্যান্ডবুকে পেয়ে যাবেন