WordPress.org

About

Roadmap

Roadmap

গুটেনবার্গ প্রকল্পের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ক্রমাগত বিকশিত হচ্ছে, যা ওয়েবে কীভাবে কনটেন্ট তৈরি এবং পরিচালনা করা হয় তার একটি দীর্ঘমেয়াদী নতুন রূপ। এর লক্ষ্য হলো ব্যক্তি, নির্মাতা এবং আধুনিক ব্যবসার জন্য একটি শক্তিশালী ওয়েব উপস্থিতি নিশ্চিত করা এবং সবার জন্য এর সুযোগ বৃদ্ধি করা। সংস্করণ ৫.০-এ প্রথম পর্যায়ে ব্লক এডিটর পরিচিত করা হয়েছিল, যেখানে দ্বিতীয় পর্যায়টি সাইট এডিটিং-এর ওপর গুরুত্ব দিয়েছিল। এর ফলস্বরূপ ওয়ার্ডপ্রেস সংস্করণ ৬.৩-এ সাইট এডিটর এবং শক্তিশালী ব্লক-ভিত্তিক টুলগুলো যুক্ত হয়েছে যা পুরো সাইট জুড়ে কাজ করে। বর্তমানে তৃতীয় পর্যায়ের কাজ চলছে, যার মূল লক্ষ্য হলো সম্মিলিত সম্পাদনা এবং ওয়ার্কফ্লো; যা ওয়ার্ডপ্রেসে রিয়েল-টাইম কোলাবরেশন এবং আরও সহজ পাবলিশিং প্রক্রিয়া নিয়ে আসবে। সাইট এডিটিং, এর উপাদান এবং অন্যান্য সক্রিয় ফিচার সংক্রান্ত বিস্তারিত জানতে ফিচার প্রজেক্ট ওভারভিউ দেখুন।

এই প্রকল্পের ২০২৬ সালের জন্য নিচের প্রধান লক্ষ্যগুলো রয়েছে:

  • কোর ডেভেলপমেন্ট এবং ওয়ার্ডপ্রেস ৭.০২০২৬ সালে তিনটি মেজর রিলিজ সম্পন্ন করা, যেখানে ওয়ার্ডপ্রেস সংস্করণ ৭.০-এর মাধ্যমে তৃতীয় পর্যায়ের কোলাবরেশন ফিচারসমূহ, ক্লায়েন্ট-সাইড মিডিয়া হ্যান্ডলিং, রেসপনসিভ স্টাইলিং কন্ট্রোল এবং সৃজনশীলতা ও পারফরম্যান্স বৃদ্ধির জন্য আরও উন্নত ব্লক টুলস নিয়ে আসা হবে। 
  • সর্বত্র এআই, সুনির্দিষ্ট নীতিমালা এবং মানদণ্ডসহ — তৈরি প্রক্রিয়া, ওয়ার্কফ্লো এবং অবদান রাখার বিষয়টিকে সহজ করতে পরিকল্পিতভাবে ওয়ার্ডপ্রেসের প্রতিটি ক্ষেত্রে এআই যুক্ত করা — পাশাপাশি প্রকল্প-ব্যাপী এমন নির্দেশিকা তৈরি করা যা স্বচ্ছতা, ব্যবহারকারীর নিয়ন্ত্রণ এবং ওয়ার্ডপ্রেসের আদর্শ বজায় রাখে। 
  • মিটআপের সংস্কার — স্থানীয় মিটআপগুলোকে সক্রিয় এবং ব্যবহারিক কমিউনিটি হাব হিসেবে শক্তিশালী করা, যা নতুনদের একত্রে শিখতে, আত্মবিশ্বাস তৈরি করতে এবং অবদানকারী হিসেবে অর্থপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করবে। 
  • কমিউনিটি, শিক্ষা এবং কন্ট্রিবিউটর পাইপলাইনশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা এবং অবদান রাখার পথগুলো সুনির্দিষ্ট করা, যাতে নতুন অবদানকারীরা সহজেই যুক্ত হতে পারেন, টিমের সাথে যোগাযোগ করতে পারেন এবং প্রকল্পের বিভিন্ন ভূমিকায় নিজেদের নিয়োজিত করতে পারেন।

Want to get involved? Head on over to Make WordPress and meet the people developing, designing, documenting, translating, and marketing WordPress.

ভবিষ্যতের রিলিজ

আমাদের ইস্যু ট্র্যাকার-এ পরবর্তী মেজর সংস্করণের অগ্রগতি অনুসরণ করুন। নিচে দেওয়া সম্ভাব্য তারিখগুলো কেবল প্রাথমিক পরিকল্পনার জন্য।

ভার্শনপরিকল্পিত
৭.০৯ এপ্রিল, ২০২৬
৭.১১৯ আগস্ট, ২০২৬
৭.২১০ ডিসেম্বর, ২০২৬

রিলিজের এক মাস আগে নতুন ফিচারগুলো ফ্রিজ করে দেওয়া হয়, যাতে পুরো মনোযোগ রিলিজের মান এবং পারফরম্যান্সের দিকে দেওয়া যায়।

আমাদের ইতিহাস পাতায় আপনি পূর্বের রিলিজগুলোর লিস্ট দেখতে পাবেন।

দীর্ঘমেয়াদী রোডম্যাপ

মনে করিয়ে দেয়া যাক, গুটেনবার্গ প্রকল্পে এই চারটি পর্যায় বর্ণিত হয়েছে:

  1. আরও সহজ সম্পাদনা – ওয়ার্ডপ্রেসে ইতোমধ্যেই উপলব্ধ, যার উন্নতি অব্যাহত রয়েছে
  2. কাস্টমাইজেশন — সাইট এডিটিং, ব্লক প্যাটার্ন, ব্লক ডিরেক্টরি, ব্লক থিম
  3. সহযোগিতা — বিষয়বস্তু সহ-রচনার আরও সহজবোধ্য একটি উপায়
  4. বহুভাষী — বহুভাষিক সাইটের জন্য কোর ইমপ্লিমেন্টেশন