জিএনইউ পাবলিক লাইসেন্স
যে লাইসেন্সের অধীনে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি প্রকাশ করা হয় সেটি হল ফ্রি সফ্টওয়্যার ফাউন্ডেশন থেকে GPLv2 (বা পরবর্তী)। ওয়ার্ডপ্রেসের প্রতিটি কপির সাথে লাইসেন্সের একটি কপি অন্তর্ভুক্ত করা হয়, তবে আপনি এখানেও লাইসেন্সের টেক্সট পড়তে পারেন।
এই লাইসেন্সের অংশটি প্লাগইন বা থিমের মতো ডেরিভেটিভ কাজের জন্য প্রয়োজনীয়তার রূপরেখা দেয়। ওয়ার্ডপ্রেস কোডের ডেরিভেটিভ জিপিএল লাইসেন্সের উত্তরাধিকারী। ড্রুপাল, যার ওয়ার্ডপ্রেসের মতো একই GPL লাইসেন্স রয়েছে, এর একটি চমৎকার পাতা রয়েছে থিম এবং মডিউলে যেভাবে লাইসেন্সিং প্রযোজ্য (প্লাগইনসমূহেরর ব্যাপারে তাদের বক্তব্য)।
ডেরিভেটিভ হিসাবে বিবেচিত কাজের কিছু আইনি ধূসর এলাকা আছে, কিন্তু আমরা দৃঢ়ভাবে মনে করি যে প্লাগইন এবং থিমগুলো ডেরিভেটিভ কাজ এবং এইভাবে জিপিএল লাইসেন্সের উত্তরাধিকার পায়। আপনি যদি একমত না হন, তাহলে আপনি হয়ত একটি নন-GPL প্ল্যাটফর্ম বিবেচনা করতে চাইতে পারেন যেমন Serendipity (BSD লাইসেন্স)।