WordPress.org

About

বৈশিষ্ট্যসমূহ

বৈশিষ্ট্যসমূহ

ওয়ার্ডপ্রেস ওয়েবের 43% এরও বেশির চালিকাশক্তি — এই সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। সাধারণ ওয়েবসাইট থেকে শুরু করে ব্লগ, জটিল পোর্টাল এবং এন্টারপ্রাইজ ওয়েবসাইট, এমনকি অ্যাপ্লিকেশন, সবকিছুই ওয়ার্ডপ্রেস দিয়ে নির্মিত।

ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী এবং প্রকাশকদের জন্য সরলতা এবং ডেভেলপারদের জন্য আন্ডার-দ্য-হুড জটিলতার সমন্বয় করে। এটি ব্যবহার করা সহজ হওয়ার সাথে সাথে একে নমনীয় করে তোলে। নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলোর একটি তালিকা রয়েছে যা ওয়ার্ডপ্রেসের সাথে আদর্শ হিসাবে আসে; তবে, আক্ষরিক অর্থে হাজার হাজার প্লাগইন রয়েছে যা ওয়ার্ডপ্রেসকে আরও প্রসারিত করে, তাই প্রকৃত কার্যকারিতা প্রায় সীমাহীন। আপনি ওয়ার্ডপ্রেস কোড দিয়ে আপনার যা খুশি তা করতে, একে প্রসারিত করতে বা যেকোনো উপায়ে পরিবর্তন করতে বা কোনো লাইসেন্সিং ফি ছাড়াই বাণিজ্যিক প্রকল্পের জন্য এটি ব্যবহার করতেও মুক্ত। এটাই বিনামূল্যের সফটওয়্যারের সৌন্দর্য, বিনামূল্যে কেবল মূল্য বোঝায় না বরং এর উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার স্বাধীনতাকেও বোঝায়।

এখানে কিছু ফিচার আছে, যা আপনার দারুণ লাগবে বলে আমাদের ধারণা।

  • সরলতা
    সরলতা আপনার জন্য অনলাইনে হওয়া এবং দ্রুত প্রকাশ করা সম্ভব করে তোলে। আপনার ওয়েবসাইট এবং আপনার বিষয়বস্তু তৈরি করার পথে কোনো কিছুই বাধার সৃষ্টি করবে না। ওয়ার্ডপ্রেস এটি ঘটাতেই নির্মিত হয়েছে।
  • নমনীয়তা
    WordPress-এর সাহায্যে, আপনি যেকোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারেন: ব্যক্তিগত ব্লগ বা ওয়েবসাইট, ফটোব্লগ, ব্যবসায়িক ওয়েবসাইট, পেশাদার পোর্টফোলিও, সরকারি ওয়েবসাইট, ম্যাগাজিন বা সংবাদ ওয়েবসাইট, অনলাইন সম্প্রদায়, এমনকি ওয়েবসাইটসমূহের একটি নেটওয়ার্ক। আপনি থিম দিয়ে আপনার ওয়েবসাইটকে সুন্দর করে তুলতে পারেন এবং প্লাগইন দিয়ে এটিকে প্রসারিত করতে পারেন। আপনি এমনকি আপনার নিজস্ব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন।
  • সহজে প্রকাশ করুন
    যদি আপনি কখনও কোনো নথি তৈরি করে থাকেন, আপনি ইতোমধ্যেই ওয়ার্ডপ্রেস দিয়ে বিষয়বস্তু তৈরি করতে সক্ষম। আপনি পোস্ট এবং পাতা তৈরি করতে পারেন, সেগুলোকে সহজেই ফর্ম্যাট করতে পারেন, মিডিয়া সন্নিবেশ করতে পারেন এবং একটি বাটনের ক্লিকে আপনার বিষয়বস্তু লাইভ এবং ওয়েবে তুলতে পারেন।
  • পাবলিশিং টুল
    ওয়ার্ডপ্রেস আপনার বিষয়বস্তু ব্যবস্থাপনা করা সহজ করে তোলে। খসড়া তৈরি করুন, প্রকাশনার শিডিউল করুন এবং আপনার পোস্টের রিভিশন দেখুন। আপনার বিষয়বস্তুকে সর্বজনীন বা ব্যক্তিগত করুন এবং পাসওয়ার্ড দিয়ে পোস্ট এবং পাতাকে সুরক্ষিত করুন।
  • ইউজার ম্যানেজমেন্ট
    আপনার ওয়েবসাইটে সবার একই অ্যাক্সেসের প্রয়োজন হয় না। প্রশাসকগণ সাইট ব্যবস্থাপনা করেন, সম্পাদকগণ বিষয়বস্তু নিয়ে কাজ করেন, লেখক এবং অবদানকারীগণ সেই বিষয়বস্তু লেখেন এবং সাবস্ক্রাইবারদের একটি প্রোফাইল থাকে যা তারা ব্যবস্থাপনা করতে পারেন। এটি আপনাকে আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অবদানকারী রাখতে দেয় এবং অন্যদেরকে কেবলই আপনার সম্প্রদায়ের অংশ হতে দেয়।
  • মিডিয়া ম্যানেজমেন্ট
    কথায় আছে যে একটি ছবি হাজার শব্দের সমান, এই কারণেই WordPress-এ ছবি এবং মিডিয়া দ্রুত এবং সহজে আপলোড করতে পারা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটে যোগ করতে আপনার মিডিয়া আপলোডারে ড্রাগ-এন-ড্রপ করুন। Alt টেক্সট এবং ক্যাপশন যোগ করুন এবং আপনার বিষয়বস্তুর মধ্যে ছবি এবং গ্যালারী সন্নিবেশ করুন। আমরা এমনকি কিছু ইমেজ এডিটিং টুল যোগ করেছি যার সাথে আপনি মজা করতে পারেন।
  • সম্পূর্ণ মানদণ্ডের প্রতিপাণ
    ওয়ার্ডপ্রেসের উৎপন্ন কোডের প্রতিটি অংশই W3C দ্বারা সেট করা মানদণ্ডের সাথে সম্পূর্ণ অনুবর্তী। এর মানে হল যে আপনার ওয়েবসাইটটি আজকের ব্রাউজারে কাজ করবে, পরবর্তী প্রজন্মের ব্রাউজারের সাথে সামঞ্জস্য বজায় রেখে। আপনার ওয়েবসাইট একটি সুন্দর জিনিস, এখন এবং ভবিষ্যতেও।
  • সহজ থিম সিস্টেম
    ওয়ার্ডপ্রেস তিনটি ডিফল্ট থিম সহ আসে, কিন্তু যদি সেগুলো আপনার জন্য না হয় তবে হাজার হাজার থিমের সমারোহে একটি থিম ডিরেক্টরি রয়েছে যা দিয়ে আপনি একটি সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারেন। কোনোটিই আপনার পছন্দের নয়? একটি বাটনে ক্লিক করেই আপনার নিজস্ব থিম আপলোড করুন। আপনার ওয়েবসাইটকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগে।
  • প্লাগইনসমূহ দিয়ে প্রসারিত করুন
    ওয়ার্ডপ্রেস প্রতি ব্যবহারকারীর জন্য অনেক বৈশিষ্ট্যের সাথে পরিপূর্ণ। ওয়ার্ডপ্রেস কোরে নেই এমন প্রতিটি বৈশিষ্ট্যের জন্য, হাজার হাজার প্লাগইন সহ একটি প্লাগইন ডিরেক্টরি আছে। জটিল গ্যালারি, সোশ্যাল নেটওয়ার্কিং, ফোরাম, সোশ্যাল মিডিয়া উইজেট, স্প্যাম সুরক্ষা, ক্যালেন্ডার, সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশানের জন্য ফাইন-টিউন কন্ট্রোল এবং ফর্ম যোগ করুন।
  • বিল্ট-ইন কমেন্ট
    আপনার ব্লগ হল আপনার বাড়ি, এবং কমেন্ট আপনার বন্ধুদের এবং অনুগামীদের আপনার বিষয়বস্তুর সাথে জড়িত থাকার জন্য একটি স্থান প্রদান করে। ওয়ার্ডপ্রেসের কমেন্ট সরঞ্জাম আপনাকে আলোচনার জন্য একটি ফোরাম এবং সেই আলোচনাকে মডারেট করার জন্য প্রয়োজনীয় সবকিছু প্রদান করে।
  • সার্চ ইঞ্জিন অপ্টিমাইজড
    ওয়ার্ডপ্রেস একেবারে সার্চ ইঞ্জিনের জন্য অপ্টিমাইজ করেই তৈরি করা হয়েছে। আরও সূক্ষ্ম SEO নিয়ন্ত্রণের জন্য, আপনার পক্ষে এই কাজের জন্য প্রচুর SEO প্লাগইন রয়েছে।
  • আপনার ভাষায় ওয়ার্ডপ্রেস ব্যবহার করুন
    WordPress ৭০টিরও বেশি ভাষায় উপলব্ধ। আপনি বা আপনি যার জন্য ওয়েবসাইট তৈরি করছেন তিনি যদি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পছন্দ করেন, এটি করা বেশ সহজ
  • সহজ ইনস্টলেশন এবং আপগ্রেড
    ওয়ার্ডপ্রেস সর্বদাই ইনস্টল এবং আপগ্রেড করা সহজ ছিল। প্রচুর সংখ্যক ওয়েব হোস্ট এক-ক্লিক ওয়ার্ডপ্রেস ইনস্টলার অফার করে যা আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে দেয়, কেবল একটিমাত্র ক্লিকে! অথবা, যদি আপনি কোনো FTP প্রোগ্রাম ব্যবহার করতে পছন্দ করেন, আপনি ডাটাবেস তৈরি করতে পারেন, FTP ব্যবহার করে ওয়ার্ডপ্রেস আপলোড করতে পারেন এবং ইনস্টলার চালাতে পারেন।
  • ইমপোর্টার
    ব্লগ বা ওয়েবসাইট সফটওয়্যার ব্যবহার করে আপনি খুশি নন? একটি হোস্টেড পরিষেবাতে আপনার ব্লগ চালাচ্ছেন যা বন্ধ হতে চলেছে? ওয়ার্ডপ্রেসের ইমপোর্টার আছে ব্লগার, লাইভজার্নাল, মুভেবল টাইপ, টাইপপ্যাড, টাম্বলার এবং ওয়ার্ডপ্রেসের জন্য। আপনি প্রস্তুত থাকলে আমরা একে আপনার জন্য সহজ করেছি
  • আপনার ডেটার মালিকানা
    হোস্ট করা পরিষেবাগুলো আসে এবং যায়। আপনি যদি কখনো অদৃশ্য হয়ে যাওয়া কোনো পরিষেবা ব্যবহার করে থাকেন, তাহলে আপনি জানেন সেটা কতটা বেদনাদায়ক হতে পারে। আপনি যদি কখনও দেখে থাকেন যে আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখা যাচ্ছে, আপনি সম্ভবত বেশ বিরক্ত হয়েছেন। ওয়ার্ডপ্রেস ব্যবহার করার অর্থ হল আপনার সামগ্রীতে কারও অ্যাক্সেস নেই। আপনার সমস্ত ডেটার মালিকানা — আপনার ওয়েবসাইট, আপনার বিষয়বস্তু, আপনার ডেটা — সবকিছু আপনারই থাকে।
  • স্বাধীনতা
    ওয়ার্ডপ্রেস GPL-এর অধীনে লাইসেন্সপ্রাপ্ত যা আপনার স্বাধীনতা রক্ষার জন্য তৈরি করা হয়েছে। আপনি যে কোনো উপায়ে ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে পারবেন: ইনস্টল করুন, ব্যবহার করুন, পরিবর্তন করুন, বিতরণ করুন। সফটওয়্যার স্বাধীনতা হল সেই ভিত্তি যার উপরে ওয়ার্ডপ্রেস নির্মিত হয়।
  • সম্প্রদায়
    ওয়েবে সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স সিএমএস হিসেবে, ওয়ার্ডপ্রেসের একটি প্রাণবন্ত এবং সহায়ক সম্প্রদায় রয়েছে। সহায়তা ফোরাম-এ একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং কোনো স্বেচ্ছাসেবকের সাহায্য নিন, ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরও জানতে ওয়ার্ডক্যাম্প অথবা মিটআপে যোগ দিন, ওয়ার্ডপ্রেস সম্পর্কে ব্লগ পোস্ট এবং টিউটোরিয়াল পড়ুন। ওয়ার্ডপ্রেসের কেন্দ্রবিন্দু হল কমিউনিটি, যা একে আজকের অবস্থানে নিয়ে এসেছে।
  • অবদান রাখুন
    আপনিও হতে পারেন ওয়ার্ডপ্রেস! ওয়ার্ডপ্রেস বিনির্মাণে সাহায্য করুন, সহায়তা ফোরামে প্রশ্নের উত্তর দিন, ডকুমেন্টেশন লিখুন, ওয়ার্ডপ্রেসকে আপনার ভাষায় অনুবাদ করুন, ওয়ার্ডক্যাম্পে কথা বলুন, আপনার ব্লগে ওয়ার্ডপ্রেস সম্পর্কে লিখুন। আপনার দক্ষতা যাই হোক না কেন, আমরা আপনাকে পেতে চাই!

ডেভেলপার বৈশিষ্ট্যসমূহ

ডেভেলপারদের জন্য, আমরা ইন্টারনাল সিস্টেমে প্রচুর চমৎকার ফিচার যুক্ত করেছি যা ব্যবহার করে আপনি ওয়ার্ডপ্রেসকে আপনার পছন্দমতো যেকোনো দিকে প্রসারিত করতে পারেন।

  • প্লাগইন সিস্টেম
    WordPress API আপনার জন্য ওয়ার্ডপ্রেসকে প্রসারিত করার জন্য প্লাগইন তৈরি করা সম্ভব করে তোলে। ওয়ার্ডপ্রেসের প্রসারণযোগ্যতা আপনার হাতে থাকা হাজার হাজার হুকের উপর নির্ভর করে। একবার আপনি আপনার প্লাগইন তৈরি করে ফেললে, সেটি হোস্ট করার জন্য আপনার জন্য আমরা একটি প্লাগইন রিপোজিটরিও রেখেছি।
  • থিম সিস্টেম
    ক্লায়েন্ট, অন্যান্য ওয়ার্ডপ্রেস ইউজার বা নিজের জন্য ওয়ার্ডপ্রেস থিম তৈরি করুন। ওয়ার্ডপ্রেস আপনার ইচ্ছামতো সহজ বা জটিল থিম তৈরি করতে এক্সটেনসিবিলিটি প্রদান করে। আপনি যদি আপনার থিমটি বিনামূল্যে দিয়ে দিতে চান তবে আপনি সেটিকে থিম রিপোজিটরিতে ইউজারদের দিতে পারেন।
  • অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক
    আপনি যদি কোনো অ্যাপ্লিকেশন তৈরি করতে চান, ওয়ার্ডপ্রেস তাতেও সাহায্য করতে পারে। ওয়ার্ডপ্রেস তার হুডের অধীনে অনেকগুলো বৈশিষ্ট্য সরবরাহ করে যা আপনার অ্যাপের প্রয়োজন হবে: অনুবাদ, ইউজার ম্যানেজমেন্ট, HTTP অনুরোধ, ডেটাবেস, URL রাউটিং এবং আরও অনেক কিছু। আপনি এর সাথে মিথস্ক্রিয়া করতে আমাদের REST API ব্যবহার করতে পারেন।
  • কাস্টম বিষয়বস্তুর ধরন
    ওয়ার্ডপ্রেস ডিফল্ট বিষষবস্তুর ধরন নিয়ে আসে, তবে আরও নমনীয়তার জন্য আপনি নিজের কাস্টম পোস্ট টাইপ, ট্যাক্সোনমি, এবং মেটাডেটা তৈরি করতে কোডের কয়েকটি লাইন যোগ করতে পারেন। আপনার ইচ্ছামত দিকে ওয়ার্ডপ্রেসকে চালিত করুন।