শিষ্টাচার
ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স প্রজেক্টে, আমরা বুঝতে পারি যে আমাদের সবচেয়ে বড় সম্পদ হল সম্প্রদায়টি যা আমরা লালন করি। প্রকল্পটি, সামগ্রিকভাবে, দ্য ক্যাথেড্রাল অ্যান্ড দ্য বাজার থেকে এই মৌলিক দার্শনিক নীতিগুলো অনুসরণ করে।
- ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স প্রকল্পে অবদান পুরো ওয়ার্ডপ্রেস কমিউনিটির কল্যাণের জন্য—নির্দিষ্ট কোনো ব্যবসা বা ব্যক্তির জন্য নয়। অবদানকারী হিসেবে নেওয়া প্রতিটি পদক্ষেপ কমিউনিটির সর্বোত্তম স্বার্থকে মাথায় রেখে করা উচিত।
- ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স প্রকল্পে অংশগ্রহণ সম্পূর্ণ উন্মুক্ত—দক্ষতা, সামর্থ্য বা আর্থিক পরিস্থিতি বিবেচ্য নয়।
- The WordPress open source project is a volunteer-run community. Even in cases where contributors are sponsored by companies, that time is donated for the benefit of the entire open source community.
- সম্প্রদায়ের যেকোন সদস্য তাদের সময় দান করতে পারেন এবং ডিজাইন, কোড, ডকুমেন্টেশন, কমিউনিটি বিল্ডিং ইত্যাদি সহ যেকোনও আকারে প্রকল্পে অবদান রাখতে পারেন। আরও তথ্যের জন্য, make.wordpress.org-এ যান।
- ওয়ার্ডপ্রেস ওপেন সোর্স সম্প্রদায় বৈচিত্র্যের ব্যাপারে যত্নশীল। আমরা এমন একটি স্বাগতপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করি যেখানে সকলেই অন্তর্ভুক্ত বোধ করতে পারে—যোগাযোগকে বৈষম্য, সহিংসতার প্ররোচনা, ঘৃণা প্রচার এবং অনাকাঙ্ক্ষিত আচরণ মুক্ত রেখে।