প্রবেশযোগ্যতা
ওয়ার্ডপ্রেস কমিউনিটি এবং ওপেন সোর্স ওয়ার্ডপ্রেস প্রকল্প যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক এবং অ্যাক্সেসযোগ্য হতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই ইউজাররা, ডিভাইস বা ক্ষমতা নির্বিশেষে, বিষয়বস্তু প্রকাশ করতে এবং ওয়ার্ডপ্রেস দিয়ে নির্মিত কোনো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন রক্ষণাবেক্ষণ করতে সক্ষম হোক।
ওয়ার্ডপ্রেসের লক্ষ্য হল ওয়ার্ডপ্রেস অ্যাডমিন এবং বান্ডেলড থিমগুলিকে সম্ভব হলে ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইনস (WCAG) 2.2 AA এর সাথে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ করে তোলা।
ওয়ার্ডপ্রেসে রিলিজকৃত সকল নতুন এবং আপডেটকৃত কোডকে অবশ্যই ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসিবিলিটি কোডিং স্ট্যান্ডার্ড অনুযায়ী এই নির্দেশনাসমূহ মেনে চলতে হবে। কিছু বর্তমান বৈশিষ্ট্য এবং কার্যকারিতা যা বিকাশমান এখনও সম্পূর্ণ পরিপালন নাও করতে পারে এবং পরিচিত সমস্যাগুলো ওয়ার্ডপ্রেস ট্যাক “অ্যাক্সেসিবিলিটি” ফোকাসে তালিকাভুক্ত করা হয়েছে।
যদিও ওয়ার্ডপ্রেস প্রোজেক্ট গ্যারান্টি দিতে পারে না যে সমস্ত থিম অনুবর্তী, তবে অ্যাক্সেসিবিলিটি-রেডি থিমগুলো থিম রিভিউ টিম চেক করে নিশ্চিত হয়েছে যে থিমগুলো বেসিক অ্যাক্সেসিবিলিটি আবশ্যকতা পাস করেছে।
অ্যাক্সেসিবিলিটি টিম
ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসিবিলিটি টিম ওয়ার্ডপ্রেস কোর এবং রিসোর্সসমূহের অ্যাক্সেসযোগ্যতা উন্নত করার জন্য পুরো প্রকল্প জুড়ে অ্যাক্সেসিবিলিটি বিশেষজ্ঞ প্রদান করে।
অ্যাক্সেসিবিলিটি হ্যান্ডবুক ওয়েব অ্যাক্সেসিবিলিটির জন্য সেরা অনুশীলন, অ্যাক্সেসিবিলিটি সরঞ্জাম এর একটি তালিকা, আমরা যে পরীক্ষাগুলো করি ওয়ার্ডপ্রেস, থিম এবং প্লাগইন উন্নত করার জন্য এবং কীভাবে ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসিবিলিটিতে জড়িত হবেন।
ওয়ার্ডপ্রেস বা WordPress.org-এ আপনি যে অ্যাক্সেসিবিলিটি সমস্যার সম্মুখীন হয়েছেন তার রিপোর্ট করতে, অনুগ্রহ করে অ্যাকসেসিবিলিটি সমস্যার রিপোর্ট করা-এ অ্যাক্সেসিবিলিটি হ্যান্ডবুক পাতাটি দেখুন।
ATAG বিবৃতি
অথরিং টুল অ্যাক্সেসিবিলিটি গাইডলাইনস ভার্শন ২.০, বা ATAG হল নির্দেশিকার একটি সেট যা নিয়ন্ত্রণ করে যে কীভাবে ওয়েবপেজ তৈরি করার জন্য একটি টুল তৈরি করা যায় যা অ্যাক্সেসযোগ্য এবং অ্যাক্সেসযোগ্য বিষয়বস্তু তৈরিতে উৎসাহিত করে।
ওয়ার্ডপ্রেস অ্যাক্সেসিবিলিটি কোডিং স্ট্যান্ডার্ড AA লেভেলে ওয়েব কনটেন্ট অ্যাক্সেসিবিলিটি নির্দেশিকা (WCAG) সংস্করণ 2.0 এর মানদণ্ড পূরণ করতে নতুন বা আপডেট করা কোড আবশ্যক। ATAG সামঞ্জস্য WCAG প্রতিপালনের বাইরে একটি অতিরিক্ত লক্ষ্য।
ATAG 2.0-এর সাথে সম্পূর্ণরূপে সঙ্গতিপূর্ণ একটি অ্যাপ্লিকেশন শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারাই ব্যবহারযোগ্য হতে হবে না, কিন্তু এটি সকল ইউজারকে অ্যাক্সেসযোগ্য কন্টেন্ট তৈরি করতে এবং অ্যাক্সেসযোগ্যতার ত্রুটি মেরামত করতে সহায়তা করতে সক্ষম এবং উৎসাহিত করবে, কোনো অতিরিক্ত সরঞ্জাম বা অ্যাড-অনের আবশ্যকতা ছাড়াই।
ওয়ার্ডপ্রেস বর্তমানে ATAG ২.০-এর মানদণ্ড পুরোপুরি মেনে না চললেও, এটি এমন সব বৈশিষ্ট্য যুক্ত করার অঙ্গীকার করে যা নিজে থেকে অ্যাক্সেসিবল এবং ইউজারদেরও প্রবেশযোগ্য বা সহজলভ্য বিষয়বস্তু তৈরিতে সহায়তা করে; যার মূল লক্ষ্য হলো দীর্ঘমেয়াদে ATAG-এর শর্তাবলি পুরোপুরি পূরণ করা।